বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কমেছে মূল্যস্ফীতি, বেড়েছে মজুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ৮ দশমিক ৯১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১০ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। 

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

পরিকল্পনামন্ত্রী বলেন, মজুরি বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে। এটা খুবই ভালো দিক। কেননা নিম্নআয়ের লোকেরা এ কারণে অস্বস্তিতে ছিল। অক্টোবরের মূল্যস্ফীতির হার আমরা যে ধারণা করেছিলাম সেটি বাস্তব হয়েছে।

গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৯৫ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৩ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৩৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৬৬ শতাংশ।

বিবিএসের তথ্যমতে, অক্টোবর মাসে মজুরি হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। 

কৃষিতে মজুরি হার বেড়েছে ৬ দশমিক ৮৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৮০ শতাংশ। এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৯৩ শতাংশ। 

শিল্পে মজুরি হার বেড়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯২ শতাংশ। এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৮৫ শতাংশ। 

সেবা খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ। এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ।

কিউএনবি/অনিমা/০৮.১১.২০২২/বিকাল ৫.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit