রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

কাঁচ ভাঙা দিয়ে স্বামীর গলায় স্ত্রীর আঘাত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে হানিফ মিয়া (২৫) নামের এক ব্যক্তির গলায় ভাঙা কাঁচ দিয়ে আঘাত করেছেন তার স্ত্রী। আহত হানিফ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত হানিফ মিয়া আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় তার স্ত্রী মুক্তা (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় হলেও জীবিকার তাগিদে তিনি আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন। হানিফ ও তার স্ত্রী মুক্তার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছে। সোমবার দুপুরে কাঁচের ভাঙা দিয়ে মুক্তা তার স্বামী হানিফের গলায় আঘাত করেন। আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়।  
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মহিন উদ্দিন জানান, হানিফ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কি কারণে এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে সেটা জানার চেষ্টা চলছে। স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit