রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ঢাকুরিয়ায় সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২১০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ঢাকুরিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে দলিয় কার্যালয়ের পাশে আয়োজন করা হয় তরিকুল ইসলামের জিবনীর উপর আলোকপাত করে আলোচনাসভা, রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরনের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, জামশেদ আলী, বোরহানুল ইসলাম, ভোজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার দফাদার, শফিয়ার তরফদার, কামরুজ্জামান বাবু, হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইমলাম, ইলিয়াস হোসেন,ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সেলিম হোসেন, আনিচুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ। আলোচনাসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে খাবার বিতরন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit