বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

এটাই বাংলাদেশের সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ: সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বাংলাদেশ। রোববার (৬ নভেম্বর) অ্যাডিল্যাডে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বিদায় নিয়েছে সাকিব বাহিনী। পাকিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ প্রথমবারের মতো সেমিতে উঠত। কিন্তু হয়নি। উল্টো বাংলাদেশকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে পাকিস্তান। তবুও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সাকিব আল হাসান। তিনি বলছেন, ফলের দিক থেকে এটিই তাদের সেরা আসর। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের ব্যাপারে সাকিব বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ইনিংসের মাঝপথে আমরা ৭০ রানে ১ উইকেট ছিলাম। সেখান থেকে আমরা ১৪৫-১৫০ রানের কাছাকাছি যেতে চেয়েছিলাম। এই উইকেটে সেটি রিজনেবল সংগ্রহ হতো।’

তিনি আরও বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচে যেমনটা দেখেছি। ইনিংসের দ্বিতীয়ভাগ সবসময়ই কঠিন, শেষ দশ ওভারে রান করা কঠিন। আমরা জানতাম পরের ব্যাটার বা নতুন ব্যাটারদের জন্য এটি সহজ হবে না। তাই সেট ব্যাটারদের ক্যারি করে ইনিংস শেষ করা জরুরি ছিল। যা হয়নি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের হয়ে যত বছর সম্ভব খেলার চেষ্টা করবো। আমাকে ফিট থাকতে হবে এবং পারফর্ম করতে হবে।

ব্যক্তিগত পারফর্ম্যান্সের দিক থেকে এটি আমার জন্য আদর্শ টুর্নামেন্ট ছিল না। আমি মনে করি, আমি আরও ভালো বোলিং-ব্যাটিং করতে পারতাম। তো যতদিন ফিট আছি এবং দলের জন্য অবদান রাখছি, আমি খেলতে পছন্দ করব।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit