বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

পুনাকের  উদ্যোগে খাগড়াছড়িতে চিত্রাঙ্কন প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধন 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৬৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা  পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি খাগড়াছড়ি পুনাকের দায়িত্ব গ্রহনের  পর থেকে বিভিন্ন মানবিক কাজ করে আসছে পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী তারই ধারাবাহিকতায়  খাগড়াছড়ি  পুলিশ লাইন্সে  পুলিশ সদস্যের সন্তানদের জন্য চিত্রাংকন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। 
শনিবার (৫নভেম্বর ২০২২ইং) বিকাল সাড়ে তিনটার দিকে খাগড়াছড়ি  পুলিশ লাইন্স পুনাক এর অফিস কক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক খাগড়াছড়ি জেলার সভানেত্রী রেহানা ফেরদৌসী প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে  চিত্রাঙ্কন প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধন করেন। এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ও খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের  সহ-সভানেত্রী জিনিয়া চাকমা সহ পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস  কোভিড-১৯  থেকে শুরু করে পুনাক  আত্ম-মানবতার সেবার পাশাপাশি সমাজের অবহেলিত গরিব অসহায়  মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়  খাগড়াছড়ি পুনাকের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাংকন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে জানিয়ে পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী জানান পুনাক একটি ঐতিহ্যবাহী সংগঠন খাগড়াছড়ি জেলার পথশিশু, অসহায় দুস্থ,মাদ্রাসার এতিম শিশুদের পাশে থেকে বিভিন্ন সামাজিক  কর্মসূচি পালনের মাধ্যমে পুনাক বিভিন্ন মহলে প্রশংসিত জানিয়ে তিনি আরো বলেন,খাগড়াছড়ি পুনাক, পুলিশ সদস্যের সন্তানদের জন্য চিত্রাংকন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে  পুনাক চিত্রাংকন কেন্দ্রের শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে অপসংস্কৃতি, কুসংস্কার দূরে ঠেলে এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবে বলে  আশাবাদ ব্যক্ত করেন।

চিত্রাঙ্কন প্রশিক্ষণ কার্যক্রম প্রতি শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে  পুলিশ লাইন্স ড্রিলশেডে চলমান থাকবে বলে জানিয়েছেন পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী। 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit