শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন ইরানের প্রেসিডেন্ট এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ ‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’ মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে আবারও ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস তেল ছাড়াও সার, প্রযুক্তি ও ওষুধের বাজারে বড় ধাক্কা সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল পিএসএল ম্যাচে সাদা বল হয়ে গেল গোলাপি, হতবাক লাবুশেন শহীদ জামালের মেয়ের বিয়েতে ও কৃতি শিক্ষার্থী জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

ঢাকায় মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার। এই সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে উপসহকারীর।

শনিবার রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

কূটনৈতিক সূত্র বলছে, উপসহকারী মন্ত্রীর সফরে নিরাপত্তা সহযোগিতাসহ ঢাকা-ওয়াশিংটনের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

২০৩০ সালের মধ্যে সামরিক বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উন্নত সরঞ্জাম দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে দুটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের জন্য আগ্রহ দেখিয়েছে।

চুক্তিগুলো হলো— আকসা বা দ্য অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট ও জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট।

চলতি বছরের এপ্রিলে জিসোমিয়া চুক্তির খসড়ার সর্বশেষ সংস্করণ ঢাকা সফরে এসে বাংলাদেশের কাছে হস্তান্তর করেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

বিপুল/০৬.১১.২০২২/সকাল ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit