শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন ইরানের প্রেসিডেন্ট এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ ‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’ মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে আবারও ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস তেল ছাড়াও সার, প্রযুক্তি ও ওষুধের বাজারে বড় ধাক্কা সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল পিএসএল ম্যাচে সাদা বল হয়ে গেল গোলাপি, হতবাক লাবুশেন শহীদ জামালের মেয়ের বিয়েতে ও কৃতি শিক্ষার্থী জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

গ্যাসবিভ্রাটে পড়ছে ঢাকা ও নারায়ণগঞ্জের একাংশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বড় একটি এলাকায় টানা সাত দিন গ্যাস সরবরাহ বিঘ্ন হতে পারে। আজ রবিবার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাইপের মেরামতকাজের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হবে।

গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি গতকাল শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএল আজ রবিবার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার দীর্ঘ উচ্চ চাপবিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে।

এর ফলে এই সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁ, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্যাসের স্বল্প চাপজনিত কারণে কয়েক মাস ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মিল-কারখানাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে নতুন করে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘোষণা শিল্প মালিকদের দুশ্চিন্তা আরো বাড়িয়েছে।

নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা তিতাসের একজন প্রকৌশলী বলেন, ‘দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার কারণে জিটিসিএলের সঞ্চালন লাইনের ভেতরে অনেক স্থানে মরিচা ধরে গেছে। এর ফলে গ্যাসের চাপ কিছুটা হলেও কমে গেছে। পাইপের ভেতর থেকে মরিচা পরিষ্কার করার পরে গ্যাসের চাপ বাড়বে। ’এদিকে এক সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এসব এলাকার ভোক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit