বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

লিটন দাসকে ব্যাট উপহার দিলেন কোহলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক  : শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন দাস। ওপেনিংয়ে নেমে মাত্র ২১ বলে করেছিলেন হাফসেঞ্চুরি। যদিও দল জেতাতে পারেননি শেষ অবধি।  
তবে তার ওই রকম বিধ্বংসী ব্যাটিংয়ে প্রশংসা না করে চুপ থাকতে পারেননি প্রতিপক্ষের ওপেনার লোকেশ রাহুলও। 

এতেই শেষ নয়, বাংলাদেশ দলের ডাইনিংয়ে হাজির হয়েছিলেন বিরাট কোহলি। এর পর লিটনকে একটি ব্যাট উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। 

অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন দলের সঙ্গে থাকা অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।  

তিনি বলেছেন, ‘লিটন দাস একজন ক্লাসিক ক্রিকেটার। আপনি শটগুলো দেখেন সে ক্লাসিক শট খেলে যে কোনো ফরম্যাটেই। টেস্ট ও ওয়ানডেতে সে ভালো খেলে। ইদানীং সে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। আমরা খুব খুশি। আর আমরা যখন বসেছিলাম ডাইনিং হলে, দেখলাম বিরাট কোহলি এসে একটা ব্যাট উপহার দিয়ে গেল তাকে। অবশ্যই এটি অনেক বড় অনুপ্রেরণা।’

উল্লেখ্য, মুশফিকুর রহিমের পর লিটন দাসকে মিস্টার ডিপেন্ডেবল বলা হচ্ছে এখন। একসময়ের ‘ডিসকাউন্ট বয়’কে এখন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ভাবা হচ্ছে।  যে কোনো পজিশনেই ভালো পারফর্ম তার।

ব্যাটিংয়ে তার ধারাবাহিকতা আর সবার চেয়ে ভালো। গত এশিয়া কাপের পর থেকেই লিটনকে নামানো হচ্ছিল তিন নম্বর পজিশনে। ভারতের বিপক্ষে লিটনকে ওপেনিংয়ে খেলানো হলো। সেখানে মিলল সাফল্য।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit