শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাটে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। ফলে সেমির আশা জিইয়ে রাখলো দলটি। দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মোহাম্মদ হারিস। অভিষেকেই তিনি ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। হারিস-বাবর জুটি ভাঙলে বিপদে পড়ে দলটি।

১০০ রানের আগে ৫ উইকেট হারানো পাকিস্তানের জন্য সম্মানজনক পুঁজি এনে দেন ইফতিখার আহমেদ আর শাদাব খান। এরপর ১৮৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করার পর শুরু হয় বৃষ্টি। যে কারণে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পর ৩০ বলে ৭৩ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। হেনরিক্স ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস এই লক্ষ্য তাড়া করতে গিয়ে যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল বুঝি দক্ষিণ আফ্রিকাই জিতে যাবে। কিন্তু সহসাই ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছাতেও বাধা দিতে সক্ষম হয় তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকাকে হারালো পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit