শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শরীয়তপুরে ফ্রি চিকিৎসার জন্য লাল কার্ড বিতরণ উদ্বোধন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৫৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভার অতি-দরিদ্র ও দরিদ্র পরিবারের মাঝে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায় লাল কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। লাল কার্ডধারী পরিবার নগর মাতৃসনদ থেকে বিনামূলে সকল প্রকার চিকিৎসা সেবা পাবেন। বুধবার (২ নভেম্বর) দুপুরে পৌর শহরের চরপালং আদর্শ নগর এলাকায় আনুষ্ঠানিক ভাবে সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন।

এই সময় প্যানেল মেয়র বিল্লাল হোসেন খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক, প্রকল্প ব্যবস্থাপক নাসির উদ্দিন সিকদার, মহিলা কাউন্সিলার ইমু আক্তার, মাহামুদা খানম, প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কাওসার মাদবর, ডা. প্রিয়াঙ্কা পাল, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শরীয়তপুর পৌরসভার তিনটি ক্লিনিক ও ৪০টি স্যাটেলাইট পয়েন্ট থেকে রোগীরা সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারবে। প্রাথমিক ভাবে ২ হাজার পরিবারকে লাল কার্ডের আওতায় আনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে শরীয়তপুর পৌরসভা ও পরিচালনায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র পারভেজ রহমান জন বলেন, আপনারা অনেক সৌভাগ্যবান। দেশের ১১টি পৌরসভায় এই প্রকল্প চালু হয়েছে। শরীয়তপুর পৌরসভা তার মধ্যে একটি। আজ যারা লাল কার্ড পেলেন তারা এখনও এই কার্ডের গুরুত্ব বুঝেন না। গুরুত্ব বুঝলে আমাদের দরজায় আপনাদের লাইন লেগে যেতো। এই কার্ডধারীরা ৫ লাখ টাকা মানের সেবাও পেতে পারেন। স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী এই প্রকল্প গ্রহণ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit