শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্বকাপে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে ১২ বল হাতে রেখেই পরম আকাঙিক্ষত জয় পেয়েছে ডাচরা। টানা তিন ম্যাচ হেরে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল নেদারল্যান্ডস। তাই শেষ দুটি ম্যাচ ছিল তাদের জন্য নিয়মরক্ষার।

কিন্তু বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে জিম্বাবুয়ে হারিয়ে গ্রুপ-২ এর সেমির লড়াই জমিয়ে দিয়েছে ডাচরা। ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে সেমির পথে একধাপ এগিয়ে যেত। এতে অনেকটাই কঠিন হয়ে পড়ত বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন। 

কিন্তু ডাচরা জিম্বাবুয়েকেে আজ ৫ উইকেটে পরাজিত করায় বাংলাদেশ ও পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্নটা আরেকটু উজ্জ্বল হল। এখন বাংলাদেশ ও পাকিস্তানকে তাদের নিজেদের কাজটুকু করতে হবে। বাংলাদেশকে বাকি দুটি ও পাকিস্তানকে বাকি দুটি ম্যাচ জিততে হবে। 

আগে ব্যাট করে ডাচ বোলারদের তোপে পড়ে মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ম্যাক্স ও’ডাউডের হাফসেঞ্চুরিতে ১২ বল ও ৫ উইকেট হাতে রেখে ১২০ রান সংগ্রহ করে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit