মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২২৩ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) গুঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী রিয়াত ইমতিয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, সমবায় কর্মকর্তা  অহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণিসম্প্রসারণ অফিসের মাফুজুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম, সুজা উদ্দিন, অফিস সহকারী হেলাল উদ্দিন, ক্যাশিয়ার আমির হোসেন সহ বিভিন্ন যুব অধিদপ্তর অফিস ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব অফিস কর্তৃক ৩০জন প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ ও ৩৮জন যুবক এবং যুব মহিলাদের  ১৭লক্ষ ৩০হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit