সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে এর সহযোগিতায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে ‘‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে জিও-এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্যানেল মেয়র মো. মশিউজ্জামান বাদল, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ডিএসকে‘র প্রতিনিধি রুপন কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান প্রমুখ।

বক্তারা বলেন, যুবরাই সমাজ গঠনের চালিকা শক্তি। সকল অশুভ নিয়মের জাল ছিন্ন করে সমাজ উন্নয়নে যুবকদের ভুমিকাই সর্বাধিক। যুবসমাজকে সঠিক পথ দেখিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit