শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সম্পদ নিয়ে মিথ্যা খবরে তীব্র প্রতিবাদ মাশরাফির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিদেশি এক গণমাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পদ নিয়ে করা একটি প্রতিবেদন প্রকাশের পর রীতিমত তোলপাড় শুরু হয়েছে। যেখানে সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সম্পদ দেখানো হয় ৫১০ কোটি টাকা।

এই খবর প্রকাশ করেছে ভারতের ‘ক্রিকট্রেকার’ নামের একটি ক্রীড়া সংবাদ মাধ্যম। যার সূত্র ধরে বাংলাদেশের কিছু অনলাইন পোর্টালও মাশরাফির সম্পদ নিয়ে গতকাল সোমবার খবর প্রকাশ করে। আলোচনা ডালপালা মেলতেই ‘ক্রিকট্রেকার’ অবশ্য সেই প্রতিবেদন সরিয়ে নিয়েছে।

এদিকে রাতেই মাশরাফি তার সম্পদ নিয়ে করা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বরং অবাক হচ্ছেন, কী করে যাচাই বাছাই না করে দেশের কয়েকটি গণমাধ্যম এই খবর প্রচার করে দিলো!

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’

‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!’

কিউএনবি/অনিমা/০১.১১.২০২২/সকাল ১০.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit