শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

কিয়েভসহ ইউক্রেনের বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বড় শহরগুলোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে এসব স্থানে পানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।  

কিয়েভে অন্তত দু’টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার মধ্য ভিন্নিতসিয়া অঞ্চলের পাশাপাশি দেশটির দক্ষিণ-পূর্বে দিনিপ্রোপেত্রোভস্ক,  জাপোরিঝিয়া এবং পশ্চিম ইউক্রেনের লভিভে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় একজন বিবিসিকে জানান, তাঁর এলাকায় এখন বিদ্যুৎ নেই। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, উত্তর-পূর্বের শহর খারকিভে গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।  

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত ইউক্রেনীয় টিভিকে বলেন, রাশিয়া তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করে এ আক্রমণ করেছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভােলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক বলেন, রাশিয়ানরা বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এর আগে শনিবার ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ায় কৃষ্ণসাগর নৌবহরের ওপর ড্রোন আক্রমণের অভিযোগ তোলে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শনিবার ভােররাতে ড্রোন হামলায় সেভাস্তোপোল শহরে একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।  

এছাড়া, ব্রিটিশ বিশেষজ্ঞদের বিরুদ্ধে ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও করেছে তারা। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখায়নি মস্কো। ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার এসব দাবি ভিত্তিহীন।  

সূত্র-বিবিসি 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit