শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

রাজনীতিতে মাথা ঘামানো পুলিশের কাজ না

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ না। রাজনীতির সংস্কৃতি অনুযায়ী মিছিল-মিটিং-সমাবেশ হবে। তাতে ডিএমপি বাধা দেয় না, দেবেও না।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপির নতুন কমিশনার বলেন, “মিছিল-মিটিং-সমাবেশের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে।”

ডিএমপি কমিশনার গোলাম ফারুক বলেন, “থানাকে আমরা গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কি না বা জনমানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কি না সে বিষয়টি আমরা মনিটরিং করছি।”

তিনি আরও বলেন, “এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়ের আগে একটি বক্তব্য দেবেন। যাতে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে।”

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, “চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির আওতাধীন নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবো। এছাড়া যানজট নিরসনে অতীত অভিজ্ঞতা কাজে লাগাবো।”

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit