মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ইরানের হামলা ঠেকাতে আমিরাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র মোতায়েন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ইহুদিবাদী ইসরায়েলে নির্মিত ‘বারাক’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে। গতকাল শনিবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দখলদার ইসরায়েলের সঙ্গে আবুধাবি সম্পর্ক স্বাভাবিক করার পর দু’পক্ষের মধ্যে সম্পর্ক যে আরো বেশি ঘনিষ্ঠ হচ্ছে এ ঘটনা তার ইঙ্গিত বহন করে।

‘ট্যাকটিক্যাল রিপোর্ট’ নামক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই স্যাটেলাইট ইমেজ প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, রাজধানী আবু ধাবির দক্ষিণে আদ-ধাফরা বিমান ঘাঁটির কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারি এবং একটি ইএল/এম-২০৮৪ মডেলের রাডার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

চলতি বছরের গোড়ার দিকে দখলদার ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের কাছে তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে সম্মত হয়। দু’পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম এ ধরনের সামরিক সহযোগিতার কথা প্রকাশ্যে এলো।

২০২০ সালের আাগস্টে মার্কিন মধ্যস্থতায় ফিলিস্তিন দখলদার ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন করে আবু ধাবি। এরপর থেকে তেল আবিব ও আবু ধাবি বেসামরিক বিমান চলাচল, অর্থনৈতিক লেনদেন ও পর্যটনসহ নানা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে চুক্তি সই করে।

২০২১ সালের জুন মাসে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ দু’দিনের আরব আমিরাত সফরে গিয়ে আবু ধাবিতে ইসরায়েলি দূতাবাস এবং দুবাইতে ইসরায়েলি কনস্যুলেট উদ্বোধন করেন। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে ইহুদিবাদী প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ওই সফরে আরব আমিরাতের ওপর ইয়েমেনের প্রতিশোধমূলক ড্রোন হামলা থেকে বাঁচতে আবু ধাবিকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দেয় তেল আবিব।

সূত্র: জেরুজালেম পোস্ট।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit