শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

মা ইলিশ রক্ষা অভিযান: বরিশালে ৭২৪ জেলের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২০৮ Time View

ডেস্ক নিউজ :  মা ইলিশ রক্ষা অভিযানের গোটা মেয়াদে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ৭২৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ৫৭ লাখ ৮৪ হাজার ৯শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর। শনিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।  

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া না দেওয়া হয়নি। যদিও অভিযানে মাঝেই সুযোগ বুঝে কীর্তনখোলা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছে মৎস্য অধিদপ্তর ও পুলিশের সদস্যরা। এছাড়াও জনবল ও যানবাহন সংকটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর ও নৌ পুলিশ।

আর সংকটের মধ্যেই শনিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ৮৬১টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ২ হাজার ৯৯৪টি। এ অভিযান থেকে ৯ হাজার ১৮৪ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৮৭৯টি মামলায় ১৪ লাখ ২৯ হাজার ৫শ টাকা জরিমানা এবং ৭২৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর নিলাম করা আয় হয়েছে ১৭ লাখ ৭  হাজার ৬শ টাকা।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ৫৮৮টি অবতরণ কেন্দ্র, ৪ হাজার ৮৩৩ বার মাছঘাট, ৯ হাজার ২৯৬ বার আড়ত,, ৫ হাজার ৭৮২ বার বাজার পরিদর্শন করা হয়। এর আগে, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ধরে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit