মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

চৌগাছায় পানিতে ডুবে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুকুরের পানিতে পড়ে আছিয়া বিবি (১০০) নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্দুলিতলা গ্রামের সাবেক ইউপি সদস্য ফরজান আলীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।আছিয়া বিবি একই ইউনিয়নের বাটিকামারি গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। তিনি চার ছেলে এবং এক মেয়ে সন্তানের জননী ছিলেন।

বুন্দলিতলা গ্রামের ইউপি সদস্য হবিবর রহমান জানান, শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বৃদ্ধা আছিয়া বিবি বাড়ি থেকে হাটতে বের হয়ে আর বাড়ি ফিরিনি। এর পরে বৃদ্ধার স্বজনরা বিভিন্ন জায়গায় খুজে পায়নি। শনিবার সকালে মরদেহ পানিতে ভেসে উঠলে পথচারিরা দেখে সংবাদ দিলে স্থানীয়দের সহযোগীতায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। স্বজনদের ধারনা সন্ধ্যায় হাটা হাটি করার সময় পথভুলে পুকুরের পানিতে পড়ে যেতে পারে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit