বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকের কাছ থেকে প্রত্যাশা করব কিন্ত তাদের প্রয়োজনীয়তা পূরণ করব না হয় না। ভালো কিছু চাইলে তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তাদের উৎসাহ থাকলেই শিক্ষার পরিবেশ সত্যিই যথার্থ হয়ে উঠবে। শিক্ষকের আর্থিক, সামাজিক নিরাপত্তা ও সম্মানের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে আমরা আন্তরিক তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করছি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম।

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম জানিয়ে দীপু মনি বলেন, সারা জীবনের জন্য যিনি আমাদের গঠন করে দেন তিনি আমাদের শিক্ষক। শিক্ষকরাই আমাদের মানুষ হতে শেখায়, দৃষ্টিভঙ্গি তৈরি করে দেন, আমাদের মধ্যে স্বপ্ন জাগিয়ে দেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নিয়ে যান।

দীপু মনি বলেন, শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা ভীষণ জরুরি। আমাদের শিক্ষাব্যবস্থা থেকে আপদগুলো দূর করার চেষ্টা করেছি। প্রশ্নফাঁসসহ বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, লাখ লাখ শিক্ষকের মধ্যে হয়তো এক-দুইজন এসব কাজ করে থাকেন। সেটিও যেন না থাকে আমাদের সেই প্রচেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাপ্ত নম্বর দিয়ে তার মান যেন বিচার করা না হয়।

নতুন কারিকুলামে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষার্থীকের অন্তর্ভূক্ত না করা গেলেও বিশেষজ্ঞসহ বিভিন্ন স্তরের শিক্ষকরা এতে অংশ নিয়েছেন। এ পর্যন্ত দুই লাখ ৩০ হাজারের বেশি শিক্ষককে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা আশা করি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত দু’জন করে কাউন্সিলিং এ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit