বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

‘ডার্টি বোমার’ দোহাই দিয়ে যুদ্ধ না বাড়ানোর আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া গত কয়েকদিন ধরে দাবি করছে নিজ দেশেই ডার্টি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে ইউক্রেন। সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার এ দাবি মিথ্যা। তিনি রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, ডার্টি বোমার দোহাই দিয়ে যেন যুদ্ধ না বাড়ায় তারা।

রাশিয়ার এমন দাবিকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন ন্যাটো সেক্রেটারি জেনারেল।

তাছাড়া তিনি পারমাণবিক হামলার বিষয়েও কথা বলেছেন। এ ব্যাপারে স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে কোনো ধরনের পারমাণবিক বোমার ব্যবহার যুদ্ধের গতিপথ বদলে দেবে। 

তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জানেন পারমাণবিক যুদ্ধে জেতা সম্ভব না এবং কখনো পারমাণবিক যুদ্ধ লড়া উচিত না এবং তারা জানে এর বিপরীতে কঠিন পরিণতি থাকবে।

তবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র গতিবিধিতে বড় ধরনের কোনো পরিবর্তন দেখেননি বলে জানিয়েছেন জেনস স্টলটেনবার্গ। 

সূত্র: সিএনএন 

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit