বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

কেশবপুর পল্লীতে সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর পল্লীতে সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগি মাসুদুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী (নতুনহাট বাজার) গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের পূত্র মাসুদুর রহমান তার ক্রয়কৃত ১১৭৩ নং খতিয়ানের সাবেক ৪১০ ও হাল ৪৪৫ নং দাগের ২.৪০ শতাংশ ডাঙ্গা জমি সীমানা প্রাচীর দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ-দখল করে আসছেন।

বাজারে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও ২০ অক্টোবর গভীর রাতে উক্ত জমির উত্তর পাশের ৩৫/৪০ ফুট পাকা সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে। এব্যাপারে মাসুদুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার এস আই ফিরোজ জানান, সীমানা প্রাচীর ভাংগার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। যা তদন্তাধীন রয়েছে। তদন্তশেষে দোষীদের গ্রেফতার করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit