বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মাদারীপুরে ২৩ ঘণ্টা পর বিদ্যুৎ সচল

আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৬৪ Time View

আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত ২৩ ঘণ্টা মাদারীপুর জেলায় বিদ্যুৎ বন্ধ ছিল। এদিকে ঝড়ো বাতাসে সোমবার রাত ৮ট থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের একাধিক স্থানে গাছ পড়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। শতাধিক গাড়ি সড়কের দুইপাশে আটকে ছিল। পরে হাইওয়ে পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে গাছ সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার রাত ৭টার পর থেকে মাদারীপুরে বাড়ে বাতাসের বেগ। একই সাথে বৃষ্টির পরিমাণও বাড়ে। ফলে জেলার নিম্নাঞ্চলসহ অনেক স্থানেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এদিকে জেলার পদ্মাবেষ্টিত শিবচরের চরাঞ্চলের নদীরপাড় ঘেঁষা বাসিন্দাদের অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, বড় কোন ধরণের সমস্যা হয়নি। তবে কৃষকদের কিছুটা ক্ষতি হয়েছে। আমি কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি, ক্ষতিপূরণ নিরূপন করে কৃষকদের পাশে দাঁড়াতে। আর কি ধরণের ক্ষতি হয়েছে, আমরা রিপোর্ট করে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবো। আপাতত বড় কোন সমস্যা নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit