বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম

যমুনায় নৌকাডুবি, মা-ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৬৬ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজনকে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে যমুনা নদীর একটি ক্যানেলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন— পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তাদের শিশুসন্তান আরাফাত। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, শিল্পপার্ক থেকে উত্তর দিকে মোহনপুর গ্রামে যাওয়ার পথে যমুনা নদীর একটি ক্যানেল রয়েছে। বর্ষা মৌসুমে নৌকাযোগে ওই ক্যানেলটি পার হতে হয়। রাতে খোকন শেখ তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পূর্ব মোহনপুরে যাওয়ার পথে নৌকাযোগে ক্যানেলটি পার হচ্ছিলেন। এ সময় বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আরাফাত ডুবে মারা যায়। 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। এ সময় তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit