শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

বসবাসের জন্য বড় প্রাসাদ পছন্দ নয় প্রিন্স চার্লসের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজপরিবারের রীতি অনুযায়ী, বাকিংহাম প্যালেসই হবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের স্থায়ী নিবাস। তবে প্যালেসে উঠতে তাকে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। কারণ সুপ্রাচীন এ ভবনটি সংস্কারে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে, এর সংস্কার খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪,২০০ কোটি টাকা!

কসমোপলিটানের খবর অনুযায়ী, বাসভবন হিসেবে বাকিংহাম প্যালেস তেমন পছন্দ নয় রাজা তৃতীয় চার্লসের। তাঁর মতে, থাকার জন্য প্রাসাদটি প্রয়োজনের তুলনায় অনেক বড়। এমনকি একে ভবিষ্যতে বাসযোগ্য বাড়ি হিসেবে ভাবছেন না তিনি, প্রাসাদটিকে নিয়ে তাঁর রয়েছে ভিন্ন পরিকল্পনা। এছাড়া ব্যয় ও পরিবেশগত দিক থেকে এর সংরক্ষণ তেমন টেকসই নয়।

জানা যায়, এর সংস্কার কাজ শেষ হতে পারে ২০২৭ সাল নাগাদ। আর এরপরই প্যালেসে যাবেন রাজা তৃতীয় চার্লস। কাজ শেষ হওয়া পর্যন্ত প্যালেসটি সরকারি কাজে ব্যবহার করা হবে। এছাড়া চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাও এ প্রাসাদে থাকতে আগ্রহী নন। তাঁরা বর্তমানে ক্ল্যারেন্স হাউসে বসবাস করছেন এবং সেখানেই তাঁরা বেশ ভালো আছেন বলে জানিয়েছেন।

বাকিংহাম প্যালেসকে জনগণের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিতে চান রাজা তৃতীয় চার্লস। আরও বেশি মানুষকে প্রাসাদটির সঙ্গে যুক্ত করাটাই শ্রেয় বলে মনে করছেন তিনি। তাই প্যালেসকে আরও আধুনিকায়নের জন্য এত বড় পরিসরে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

বিশাল এই বাকিংহাম প্যালেসের আয়তন ৮,২৮,৮১৮ স্কয়ার ফুট! এতে আছে ৭৭৫ টি রুম। যার মধ্যে স্টেট রুম ১৯টি ; অতিথি এবং রাজপরিবারের সদস্যদের জন্য রয়েছে ৫২টি বেড রুম। এছাড়াও রয়েছে ১৮৮টি স্টাফ রুম, ৯২ টি অফিসরুম এবং ওয়াশরুম। প্রাসাদের দরজা এবং জানালার সংখ্যা পর্যায়ক্রমে ১,৫১৪ টি এবং ৭৬০ টি। সবকিছু মিলিয়ে আর্থিকভাবে হিসাব করলে প্রাসাদটির মূল্য দাঁড়ায় প্রায় ৪৬ হাজার ৫০০ কোটি টাকা।

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit