বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

দুর্গাপুরে ৭ বছর পর আ‘লীগের সম্মেলন উৎসবের আমেজে নেতারা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৩২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দীর্ঘদিন পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। প্রতীক্ষিত সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন পদপ্রত্যাশীরা। বিভিন্ন এলাকায় চলছে নানা গুঞ্জন। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চলছে নতুন ভাবনা, কে ধরবেন দলীয় হাল, কে হবেন সভাপতি অথবা সম্পাদক। তাদের প্রচার প্রচারনায় ব্যস্ত বয়েছে সমর্থকরা। ব্যনার, পোষ্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে দুর্গাপুর পৌরসভা সহ আশ-পাশের এলাকা গুলো।

ঘুর্নিঝড় সিত্রাং এর ফলে সকাল থেকে বৃস্টিপাত শুরু হলেও থেমে নেই মঞ্চ সজ্জার কাজ। এ নিয়ে সোমবার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, বিগত ২০১৫ সালের ২৭ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আাজাদ ও সাজ্জাদুর রহমান সাজ্জাদ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে সকল জল্পনা কল্পনা পেছনে ফেলে সম্মেলনের মাধ্যমে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। দুটি পদের জন্য প্রতিদ্বন্ধিতায় রয়েছেন নবীন প্রবীণ সহ অনেক নতুন মুখ।

কাউন্সিলকে ঘিরে সাধারণ সম্পাদক পদের জন্য উপজেলা আ‘লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ন সম্পাদক বিভাস সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, তরুন আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, হাসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, আ‘লীগ নেতা ফজলুর রহমান, একাত্তর এর ঘাতক দালাল নির্মুল কমিটির উপজেলা আহবায়ক ও আদিবাসী নেতা শরদিন্দু সরকার স্বপন হাজং, তরুন নেতা সাইফুল ইসলাম বেগ এর নাম শোনা যাচ্ছে।

এছাড়া সভাপতি পদের জন্য একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও তাঁদের মধ্যে বর্তমান সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আাজাদ, সহ:সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উসমান গণি তালুকদার, মো. আলী আসগর, আলহাজ এডভোকেট মজিবুর রহমান, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ শ.ম জয়নাল আবেদীন, সাবেক মেয়র ও পৌর আ‘লীগের সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম, ময়মনসিংহ আইনজীবী সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট প্রবীর মজুমদার চন্দন, উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগনেতা জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, তরুন নেতা শিক্ষানুরাগী অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদের প্রধান উপদেষ্টা শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল।

পৌর শহরের সুসঙ্গ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বাংলাদেশ আ‘লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া সম্মেলন উদ্বোধন করবেন জেলা আ‘লীগের সভাপতি মতিউর রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, মাননীয় সমাজকল্যান প্রতিমন্ত্রী ও জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি থাকছেন, কেন্দ্রিয় আ‘লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, অসিম কুমার উকিল, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, কেন্দ্রীয় আ‘লীগের সাংগঠনিক সম্পাদ আহমদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন এমপি মানু মজুমদার, রেবেকা মমিন, বীর প্রতিক ওয়ারেসাত হোসেন বেলাল, জাকিয়া পারভীন খান, হাবিবা রহমান খান শেফালী প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, প্রায় সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মাধ্যমে দল আরও সু-সংগঠিত ও সুদৃঢ় হবে। ২৫ অক্টোবরের উপজেলা সম্মেলন সফল করতে ইতোমধ্যে উপজেলা আ‘লীগের নেতাদের মাঝে উৎসব বিরাজ করছে। সকলেই সহযোগিতা করছে, প্রস্তত রয়েছে মেডিক্যাল টিম, সেচ্ছাসেবক সহ অন্যান্যরা। আশা করছি সম্মেলন সফল হবে ইনশাআল্লাহ

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit