মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ।

এত চিৎকার করে কথা বলবেন না: কোহলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান।  টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।ম্যাচের আগেই ভারত দলের সাবেক অধিনায়কের এক ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে তাকে বলতে শোনা গেছে, এত চিৎকার করে কথা বলবেন না।

ভিডিওটি মেলবোর্নে অনুশীলনের।  শুক্রবার সকালে অনুশীলনে ঘাম ঝরায় ভারত দল। 

মহারণে নামার আগে পুরোদমে অনুশীলন করে নিয়েছেন ভারতের এ ব্যাটিং সেনসেশন।  

সেখানে প্রবল চিৎকারে অনুশীলনে ব্যাঘাত ঘটায় ফ্যানদের উপর চটে যান কোহলি।  তবে ধমক না দিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রেখে অনুরোধের সুরে ফ্যানদের চিৎকার করতে বারণ করেন কোহলি। 

ভাইরাল হওয়া ভিডিওটিতে এমন চিত্র ফুটল।

তাতে দেখা যাচ্ছে, কোহলি নেটে অনুশীলনে মগ্ন। নেটের ওপার থেকে লাগাতার হিন্দি ভাষায় মন্তব্য করে যাচ্ছেন কয়েকজন ফ্যান। কোহলির ব্যাটে বল আসতেই, ‘বাউন্ডারির ওপারে ফেলুন’ টাইপের মন্তব্য ভেসে আসছে। 

এমন মন্তব্যে ঠিকঠাক মনোসংযোগ করতে না পেরে এক পর্যায়ে দর্শকদের দিকে ঘুরে হিন্দিতে বলে ওঠেন কোহলি, “আরে, প্র্যাকটিসের সময় এত চিৎকার করে কথা বলবেন না। এতে মনোসংযোগ নষ্ট হয়।” 

বিরক্ত হলেও বিরাট অনুরোধের ভঙ্গিতেই এই কথাগুলো বলেন। কোহলির অনুরোধ রাখেন দর্শকরাও। যদিও, দর্শকদের মধ্য থেকে কেউ কেউ বলে ওঠেন, ‘কিং কোহলির জন্য আমরা চিয়ার করবই।’
 

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit