মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ।

দুর্দান্ত জয়ে সুপার টুয়েলভ শুরু শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৯২ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ১২৯ রানের। সেই লক্ষ্যে তারা ৩০ বল বাকি থাকতে এক উইকেট হারিয়েই পৌঁছে গেল। এর ফলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছাড়লো লঙ্কানরা। দলের হয়ে কুশল মেন্ডিস ৪৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন। চারিথ আসালাঙ্কা ২২ বলে ৩১ রান করেন। আরেক ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা ২৫ বলে ৩১ রান করেন। গ্যারেথ ডিলানি নবম ওভারের দ্বিতীয় বলে তাকে লরকান টাকারের ক্যাচ বানান

এদিন, পল স্টার্লিংয়ের আগ্রাসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের আভাস দিচ্ছিল আয়ারল্যান্ড। ৪ উইকেটে ১০৭ রান করা দলটি হঠাৎ করে ছন্দপতন। ১১৮ রানেই নেই ৮ উইকেট। ১১ রানের ব্যবধানে চার উইকেট হারায় আয়ারল্যান্ড। ডেথ ওভারে দারুণ বোলিংয়ে লঙ্কানরা তাদের আটকে দিয়েছে ১২৮ রান। ৮ উইকেট হারায় আইরিশরা। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর। স্টার্লিংয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। লঙ্কানদের পক্ষে দুইটি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ ঠিকশানা।  

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে আজ রবিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় আয়ারল্যান্ড। হোবার্টের ওভাল স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়। টস জিতেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। টস হেরে ফিল্ডিংয়ে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit