মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

ডোমারে ৭ দফা দাবীতে গণঅনশন

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View
এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় ‘ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার’ লেখা ব্যানার সংকবলিত একটি র‌্যালি ও গণঅনশন করা হয়েছে।শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনোওয়ারী’র মোড় এলাকায় রাস্তার ধারে বসে গণঅনশনে অবস্থান নেয় সনাতন ধর্মালম্বীরা।উক্ত কর্মসূচীগুলোর যৌথভাবে আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উৎযাপন পরিষদ ডোমার উপজেলা শাখা।

গণঅনশনে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডোমার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায় ও পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি রামনিবাস আগরওয়ালা।এছাড়াও উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি রামকৃষ্ণ বর্মন, সাধারন সম্পাদক অমরজিৎ সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়,ক্ষত্রিয় সমিতির সভাপতি জগোবন্ধু রায়,পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি উজ্জ্বল কানজিলাল প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন,বৈষম্য বিলোপ আইন প্রনয়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন,পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবী করেন।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit