শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ড দূতাবাসে দ্রুত যোগাযোগের আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি পরামর্শ বার্তা দিয়েছে প্রতিবেশী পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার এই বার্তায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রাশিয়ার চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেন পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। তাই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিচ্ছে। এর আগে, ইরান ও ভারত তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। এ ছাড়া কয়েকটি দেশ আগে থেকেই তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার এবং ইউক্রেনে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রাক্কালে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল। সেসময় অনেক বাংলাদেশি ইউক্রেন ছেড়ে অন্য দেশে পাড়ি জমান।উল্লেখ্য, ইউক্রেনে বাংলাদেশের আবাসিক মিশন নেই। ইউক্রেনে বাংলাদেশের স্বার্থ দেখভাল করে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit