শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বিএনপির ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস-ড. খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৭১ Time View

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস। তাই এ দলটিকে আওয়ামী লীগ ভয় পায়।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আরো বেশি শক্তি নিয়ে রাজপথে নামার আহ্বান জানান।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনার বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘খুলনাবাসীকে বলতে চাই, আরো দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতে হবে। যে দলের ইতিহাস গণতন্ত্র উদ্ধারের ইতিহাস, আওয়ামী লীগ সেই দলকে তো ভয় পাবেই।’

তিনি বলেন, দুর্নীতি ও দ্রব্যমূল্য আওয়ামী লীগ বাড়িয়েছে। এসব কথা বললে আওয়ামী লীগ ভয় পায়। ১৪ বছর ধরে বেগম খালেদা জিয়াকে নানাভাবে হয়রানি করছেন। মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে রেখেছেন।

এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে অবৈধভাবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সরকার হটানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জাতির কোনো বিকল্প নেই। জাতিকে যদি গণতন্ত্র ফিরিয়ে দিতে হয়, তাহলে এই সরকারকে বাতিল করে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।

কিউএনবি/বিপুল/ ২২.১০.২০২২/ বিকাল ৫.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit