রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

চাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৭২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ চাদের দুই শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীর সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার চাদের রাজধানী ও মোউনদুতে সহিংসতা ছড়ানোর কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপির। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘর্ষে রাজধানীতেই প্রাণ হারায় কমপক্ষে ৪০ জন বিক্ষোভকারী। আহত হয়েছেন ৩০০ জন। তা ছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মোউনদুতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীরা সহিংসতায় জড়ান। সেখানে প্রাণ হারায় কমপক্ষে ৩২ জনের।দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দোবা ও সারাহতেও ছড়িয়েছে অস্থিরতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাগুলোয় জারি করা হয়েছে কারফিউ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিজ ক্ষমতার মেয়াদ দুই বছর বৃদ্ধির ঘোষণা দেন মাহামেত ইদ্রিস দেবি। এ ঘোষণার পর সাধারণ জনতার মাঝে ছড়িয়ে পড়ে ক্ষোভ। কারণ, গেল বছর আততায়ীর হাতে খুন হওয়ার আগ পর্যন্ত ৩ দশক ধরে দেশটির ক্ষমতায় ছিলেন দেবির বাবা। ওই পরিবারের শাসনে ক্ষুব্ধ চাদবাসী।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit