একটি ব্রিটিশ গুপ্তচর বিমানের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এমনটাই জানিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহলরত নিরস্ত্র ওই ব্রিটিশ যুদ্ধবিমানের পাশ ঘেঁষে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র চলে যায়।
ওয়ালেস বলেছেন, গত মাসের ওই ঘটনার পর কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় টহল স্থগিত করেছিল ব্রিটেন। একই সাথে এই ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কাছে যুক্তরাজ্যের সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। রাশিয়া এই সমস্যার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে।
কিউএনবি/অসিমা/২১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩