রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার  আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩ মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন আরাঘচি ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি

আল্টিমেটাম দিয়ে কাজে ফেরার ঘোষণা রামেক ইন্টার্নদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শুক্রবার কাজে ফেরার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ২টা থেকে ৪টা পর্যন্ত বৈঠক শেষে কাজের ফেরার ঘোষণা দেন তারা। ওই বৈঠকে হাসপাতালের পরিচালক ছাড়াও সকাল বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে হামলার ঘটনায় কর্তৃপক্ষ মামলা করেছে। সে মামলায় হামলাকারিদের গ্রেপ্তার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে নতুন আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

এদিকে, চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বাদি হয়ে রাজপাড়া থানায় এ মামলা দায়ের করেন। মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র কিভাবে মারা গেছেন- তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিয়ে গেছে। 

তিনি আরও বলেন, যেহেতু হাসপাতালে হামলা হয়েছে এবং ভাঙচুর করা হয়। তাই পরবর্তী সেইফটির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা করে রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit