রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের ৪ জনই মারা গেলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ  : গাজীপুর মহানগরীর একটি ফিলিংস্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন মারা গেলেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ সকালে সিরাজুল ইসলাম টুটুল নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউয়ের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিংস্টেশনে মেসার্স জুনায়েদ এন্টারপ্রাইজের একটি কাভার্ডভ্যান গ্যাস ভরতে যায়। ওই গাড়িতে শতাধিক খালি সিলিন্ডার ছিল। গ্যাস ভরার একপর্যায়ে বিকট শব্দে গাড়িতে আগুন ধরে গেলে মিঠুসহ পাঁচজন দগ্ধ হলে একজন ঘটনাস্থলেই মারা যান। 

পরে হাসপাতালে চিকিৎসাধীন গত শুক্রবার মিঠু মিয়া ও মঙ্গলবার মৃত্যু হয় আল আমিন নামে আরেকজনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২                                                                                                                                                                                                                       

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit