বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

ঢাবির সূর্যসেন হলে সংবাদ সম্মেলন ডেকে উধাও ছাত্রলীগের নেতারা!

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১৪ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট কে নিয়ে গুজব ও অপপ্রচারের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকে উধাও ছাত্রলীগের হল শাখার সভাপতি  এবং সাধারণ সম্পাদক। যথাসময়ে সংবাদ সম্মেলনে সাংবাদিক এবং ছাত্রলীগের কর্মীরা উপস্থিত হলেও সংবাদ সম্মেলন আহ্বানকারী  সভাপতি সোহান এবং সাধারণ সম্পাদক সিয়াম রহমান সম্মেলনে আসেননি।

জানা যায়,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন ভুঁইয়া নিয়মিত সূর্যের হলের অফিসে আসেন না। ফলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাপ্তরিক কাজে তাকে পাওয়া যায় না। তাই প্রভোস্টের বিরুদ্ধে “মৃত্যু সম্বলিত” একটি পোস্টার সাঁটানো হয় হলের গেটে। সেখানে বলা হয় “শোক সংবাদ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সম্মানিত প্রভোস্ট জনাব মকবুল হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া —– রাজিউন। তাঁর অকাল প্রয়াণে মাস্টারদা সূর্যসেন হল পরিবার অত্যন্ত শোকাহত। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন” । জীবিত প্রভোস্ট কে মৃত বানিয়ে পোস্টার সাঁটানোর ঘটনা কে   “গুজব ও অপপ্রচার” বলে লিখিত প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা  ছাত্রলীগের সভাপতি মোঃ মারিয়াম জামান খান (সোহান) এবং সাধারণ সম্পাদক সিয়াম রহমান।

একই ইস্যুতে আজ ১৯ অক্টোবর(২০২২) বুধবার দুপুর ১২টায় মাস্টারদা সূর্যসেন হলে ছাত্র সংসদ কক্ষে  সংবাদ সম্মেলন ডাকেন হল ছাত্রলীগের সভাপতি মোঃ মারিয়াম জামান খান (সোহান) এবং সাধারণ সম্পাদক সিয়াম রহমান। কিন্তু আজ নির্ধারিত সময় দুপুর ১২টায়  হল ছাত্র সংসদের রুমে এগিয়ে দেখা যায় ,সেখানে হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কেউই আসেন নাই। কিছুক্ষণ পর ছাত্রলীগের ৪-৫ জন কর্মী উপস্থিত হলেও হওয়ার শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকে দেখা যায়নি।

দুপুর ১২:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিস সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির একটি সংবাদ সম্মেলন থাকায় সাংবাদিকেরা সেখানে চলে যায়‌। সংবাদ সম্মেলন ডেকে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা। উপস্থিত ছাত্রলীগের কয়েকজন কর্মীর সাথে কথা বলে জানা গেছে,গত কয়েক দিন ধরে টানা  প্রোগ্রাম থাকায় হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক খুবই ক্লান্ত। এই বিষয়ে কথা বলার জন্য সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মারিয়াম জামান খান (সোহান) এবং সাধারণ সম্পাদক সিয়াম রহমানকে মোবাইলে কল দিলেও কল রিসিভ করেননি তারা।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit