বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

সরকারি প্রাথমিকে শিক্ষক বদলিতে শর্ত শিথিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন বছর শিক্ষক বদলি বন্ধ থাকার পর সম্প্রতি শিক্ষক বদলির নীতিমালা প্রকাশ করা হয়। তবে নীতিমালায় আরোপিত শর্তের জটিলতায় শিক্ষকদের মধ্যে হতাশা দেখা দেয়। সংশ্লিষ্টদের আপত্তির মুখে পুনরায় সংশোধন করা হয়েছে বদলি নীতিমালা। ১১ সেপ্টেম্বর প্রকাশিত সমন্বিত বদলি নীতিমালা-২০২২ এ বলা হয়, শিক্ষকদের বদলির আবেদনের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ১:৪০ হতে হবে।

দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকা এবং অবসরে চলে যাওয়ার কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা যায়। শর্তের বেড়াজালে অনেকেই আবেদন করতে পারেননি। বারবার সময় বানানোর পরেও কাঙ্ক্ষিত আবেদন জমা পড়েনি।   এরই মধ্যে শিক্ষকদের পক্ষ থেকে নীতিমালা সংশোধনের দাবি ওঠে। সংশোধিত নীতিমালায় বলা হয়, এ ধরনের বিদ্যালয়ের শিক্ষকরাও বদলির আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে নতুন শিক্ষক পদায়ন বা প্রতিস্থাপন করতে হবে।

এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর ক্ষেত্রে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী নয় বরং দুই শিফটের ক্ষেত্রে যে শিফটে শিক্ষার্থী সংখ্যা বেশি সেই শিফটের শিক্ষার্থীর হিসাব অনুযায়ী হিসেব করতে হবে। আগের নীতিমালায় আন্তঃজেলা বা উপজেলায় বদলির ক্ষেত্রে যে জটিলতা দেখা দিয়েছিল তাও সংশোধন করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় শিক্ষকদের সংকট কাটবে বলে জানিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সংশোধনের উদ্যোগ নেওয়ায় অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। তবে বেসরকারি চাকরিজীবীদের স্বামী-স্ত্রীর যেকোনো একজন সরকারি চাকরিজীবী হলে বদলির সুযোগ রাখা উচিত ছিল। এ ব্যবস্থা না থাকায় অনেকের সাংসারিক ঝামেলা তৈরি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit