শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঢাবিতে কোরিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কোরিয়ান ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে  ‘Visualizing Korea through the lens of higher education & culture’     শীর্ষক এক সেমিনার আজ ১৬ অক্টোবর ২০২২ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কোরিয়ান ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ কোরিয়ান রাষ্ট্রদূত মি. লি জ্যাং-কুন  (Mr. Lee Jang-Keun) । সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির কোরিয়ায় উচ্চ শিক্ষা, কোরিয়ান ভাষা ও সংস্কৃতি বিষয়ক দু’টি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. ইয়ংমিন সিও  (Dr. Youngmin Seo) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং সংগঠনের মহাসচিব ড. সাইফুল হক আলোচনায় অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা প্রদান করায় রাষ্ট্রদূত-কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে বিরাজমান দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। কোরিয়া থেকে উচ্চিশিক্ষা নিয়ে বাংলাদেশে ফেরত আসা বিভিন্ন পেশার মানুষদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরিতে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে উপাচার্য বলেন, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে দু’দেশের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষাসহ মানুষের জীবনযাত্রা, চিন্তা ভাবনা ও মূল্যবোধ বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনসহ দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে এবং বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য কোরিয়ান ইউনিভার্সিটিস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সদস্যদের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit