বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঢাকা জেলা উত্তর জাতীয় যুবশক্তির আহ্বায়ক শুভ, সদস্য সচিব রিয়াদ

বেন স্টোকস বিশ্বকাপ দলে ‘বেমানান’!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : এই সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারটির নাম বেন স্টোকস। তিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কও বটে। টেস্ট এবং টি-টোয়েন্টিতে মন দেওয়ার জন্য ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরও ছোট ফরম্যাটে খুব বেশি খেলতে দেখা যায় না ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে।

এবার ইংল্যান্ডের বিশ্বকাপের দলে স্টোকসকে খেলানোর বিরোধিতা করলেন সে দেশেরই সাবেক ক্রিকেটার মাইকেল আথারটন। এক সাক্ষাৎকারে আথারটন বলেন, ‘স্টোকস ইংল্যান্ডের বিশ্বকাপের দলে বেমানান। হতে পারে সে বড় ক্রিকেটার, কিন্তু দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি খেলেনি। তাই এই দলে তাকে নেওয়া মানে কাউকে বাদ দিয়ে জোর করে ঢোকানো। তাতে কোনো ভালো ক্রিকেটার জায়গা হারাতে পারে। শুধু বড় নাম দেখে নয়, খেলা দেখে সুযোগ দেওয়া উচিত। ’

আথারটনের মতে, ইংল্যান্ড দলে ছোট ফরম্যাটে কয়েকজন অলরাউন্ডার আছেন যারা খেলার রং বদলে দিতে পারেন। কিন্তু স্টোকস খেললে তাদের একসঙ্গে খেলানো মুশকিল। তিনি বলেন, ‘স্যাম কারেন ও ক্রিস জর্ডান এই ফরম্যাটে খুব ভালো অলরাউন্ডার। স্টোকস না থাকলে ওদের একসঙ্গে খেলানো যেতে পারে। সে ক্ষেত্রে তিন নম্বরে দাউইদ মালান, চার নম্বরে হ্যারি ব্রুক, পাঁচ নম্বরে মঈন আলীর পরে ওরা ব্যাট করতে নামতে পারবে। ’

ইংল্যান্ডের ওপেনার হিসেবে কারা খেলবেন তা নিয়ে একটা সমস্যার কথা জানিয়েছেন আথারটন। তার মতে, ওপেনিংয়ে ইংল্যান্ডের হাতে বেশি ক্রিকেটার আছে। তাই ঠিক দল বাছতে সমস্যা হতে পারে। তিনি বলেন, ‘জস বাটলারের সঙ্গে অ্যালেক্স হেলস না ফিলিপ সল্ট, কে ওপেন করবে সেটা বড় প্রশ্ন। হেলস ও সল্ট দুজনই ছন্দে আছে। কিন্তু সঠিক জুটি না খেলালে সেটা বুমেরাং হতে পারে। ’

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit