রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন নরসিংদীতে শিশুসহ দুইজনের লাশ উদ্ধার  আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া; আহত-৩ মোজতবা খামেনি কেমন আছেন, জানালেন আরাঘচি ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি বলিউডে আয়ের দিক থেকে স্ত্রী আলিয়ার পেছনে রণবীর

ঢাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আজ ১০ অক্টোবর ২০২২ সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অঙ্গীকার’।

ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে তাৎপর্যপূর্ণ এ দিবসটি পালন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এখন শুধু কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর ইস্যু নয় বরং বিশ্ব সম্প্রদায়ের ইস্যু। উন্নত ও সুন্দর সমাজ বিনির্মাণে সকলের সুস্থ থাকার জন্য মানসিক চাপ কমানোর পাশাপাশি নিয়মিত শারীর চর্চা করতে হবে।

হতাশা, সীমাবদ্ধতা ও বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলায় পড়াশুনার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা বলয়ের আওতায় আনার লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই ইউনিটের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া দিবসটি উপলক্ষে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি পৃথকভাবে র‌্যালি, কর্মশালা, মানসিক স্বাস্থ্য সেবা ও পরামর্শদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit