শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সমরজিৎ রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে, এদিন বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন সংবাদমাধ্যমকে খরবটি নিশ্চিত করেন। ৫ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সমরজিৎ রায়। কোনোভাবেই তার জ্বর কমছিল না। এক সপ্তাহ পর বাসায় নেয়া হয় তাকে। পরে ১৫ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনিত হলে আবার হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান এ শিল্পী। সমরজিৎ রায় চৌধুরী দেশের একজন গুণী চিত্রশিল্পী। ১৯৩৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। জীবনের প্রথম দিক থেকেই শিল্পচর্চা করেছেন। বিশেষ করে নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে তার যোগ ছিল বেশ।

১৯৬০ সালে তৎকালীন সরকারি আর্ট ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর যোগ দেন চারুকলা অনুষদে। ৪৩ বছরের চাকরি জীবন শেষে অবসর গ্রহণ করেন ২০০৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবেও ছিলেন সমরজিৎ রায় চৌধুরী।

চিত্রকলায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। কর্মজীবনে চারুকলা অনুষদের পর শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শন কলা বিভাগের ডিন হিসেবেও কর্মরত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit