বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদির একটি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরসঙ্গে ইরান যুদ্ধে সৌদি আরব সরাসরি যুক্ত হবে কি না এ বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত ২৪ মার্চ এক প্রতিবেদনে জানায়, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাচ্ছেন, তিনি যেন ইরানে হামলার তীব্রতা বাড়ান। আজ শুক্রবার (২৭ মার্চ) সৌদির এক গোয়েন্দা কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্পকে প্রিন্স সালমান বলেছেন তিনি যেন ইরান যুদ্ধ মাঝপথে থামিয়ে না দেন। এছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবেও অভিহিত করেছেন সৌদির ডি ফ্যাক্টো লিডার।
সৌদির গোয়েন্দা সূত্রটি বলেছেন, ক্রাউন প্রিন্স শুধু যুদ্ধ মাঝপথে না থামানোর কথাই বলছেন না, তিনি ইরানে হামলার তীব্রতা বাড়ানোর কথা বলছেন। ইরান যুদ্ধে প্রিন্স সালমানের সম্পৃক্ততার কথা গতকাল অনেকটাই নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “হ্যাঁ প্রিন্স সালমান একজন যোদ্ধা। তিনি আমাদের সঙ্গে লড়াই করছেন।”
সৌদির এক বিশেষজ্ঞ বলেছেন, সৌদি ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সৌদির যে শান্তি আলোচনা চলছে, যদি এটি ব্যর্থ হয় তাহলে সৌদি আরব সরাসরি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit