মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হয়েছে রাম নবমী পুজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপি পৌরশহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভুজা মন্দিরে এ পুজা অনুষ্ঠিত হয়।

সুসং সনাতনী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই পুজায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রী রামচন্দ্রের অনুসারী ভক্তবৃন্দ, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ লাভ, রাহু-কেতুর কু-প্রভাব থেকে মুক্তি এবং জীবনের নানা সঙ্কট থেকে মুক্তি লাভের জন্য এই পুজোতে অংশনেন। বিকেলে ধর্মীয় গানের সাথে নৃত্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রাম নবমী নিয়ে এক তাত্বিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে, দেশ ও জাতির কল্যানে বিশেষ প্রার্থনা এবং আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় দশভুজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সুসং সনাতনী যুব সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সহঃসভাপতি সাংবাদিক রাজেশ গৌড় বলেন, শ্রী রামের কৃপা সাথে থাকলে যে কোনও ভয়কে জয় করা সম্ভব। রাম নবমীর দিন ছয় উপায় পালনে তুষ্ট হন দাশরথি। চৈত্র মাসের নবরাত্রির নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। ত্রেতা যুগে এই দিনে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে রাম নবমী পুজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে এই পুজো।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit