বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

নরসিংদীতে দুইজনকে কুপিয়ে ৬০ টি ব্যাটারি লুট

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২০ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে  ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাঁধা দিতে গেলে ডাকাতরা গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও ছোট ভাই আসিফ ভুইয়া (২২)কে কুপিয়ে আহত করেছে। এসময় ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাতদল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চিনিশপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। গ্যারেজ মালিক এনামুল হক আকাশ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল বেজে উঠলে সন্দেহ হয়। পরে তার পিতা মো: কফিলউদ্দিন ও ভাই  আসিফ ভুইয়াসহ গ্যারেজে গিয়ে দেখতে পান গ্যারেজের দায়িত্বে নিয়োজিত পাহাড়াদার বাবু (২১) ও ইজিবাইক চালক জুয়েল (৩২)কে বেঁধে রেখে ইজিবাইকের ব্যাটারি লুট করে পিক-আপ ভ্যানে তুলছে ডাকাতদল।

এসময় বাধা দিতে গেলে ডাকাতরা তার বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে ব্যাটারি ভর্তি করা গাড়িসহ পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সশস্ত্র ডাকাতদল তাড়াহুড়া করে পালাতে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা, রশিসহ আলামত ফেলে গেছে।

নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit