রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক : জুলাই বিপ্লবের অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান।

আজ ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মোরার পাড়ায় শহীদ ওয়াসিম আকরামের কবরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মুমিনুল ইসলাম জিসান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কবরে ফুল দেওয়ার পর সূরা ফাতিহা পাঠ করেন তারা। এ সময় মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের মাওলানা জসিমউদ্দীন।

এতে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের আইন ও আদালত সেলের প্রধান সমন্বয়ক জালাল আহমদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ফয়সাল,ঢাকা কলেজ ছাত্রদলের নেতা আবু হেনা রাজীব,স্থানীয় ছাত্রদলের নেতা
আরশাদুল করিম প্রমুখ।

গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, শহীদ ওয়াসিমের সাহস,অকৃত্রিম দেশপ্রেম আর বিদেহ আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি গর্বিত।ওয়াসিম আকরামের মতো বীরের কারণে দেশ আজ ফ‍্যাসিবাদ মুক্ত হয়েছে। ওয়াসিমের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ায়।পাঁচ ভাইবোনের মধ্যে ওয়াসিম দ্বিতীয়।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় দুপুর ৩টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে শহীদ হন ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। থাকতেন চকবাজার এলাকার একটি মেসে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit