শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

পানিতে ডুবে মামা-ভাগিনার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৭৬ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার বেলা ৩টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-  রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূঁইয়ার ছোট ছেলে সাঈফ উদ্দিন ভূইয়া (১২) ও তার মেয়ে স্বপ্নার ছেলে সাব্বির (১০)।

সাব্বির একই ইউনিয়নের মন্তলী গ্রামের মানিকের ছেলে। সাঈফ উদ্দিন ভূইয়া বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

সাব্বির ঢাকার একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।সাব্বির ঢাকা থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল হক বলেন, সাঈফ এবং সাব্বির শনিবার দুপুরের খাবার খেয়ে সাইকেল নিয়ে বের হয়।

পরে তারা দুইজন পাশের পুকুরে গোসল করতে নামে।পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে প্রথমে সাঈফের লাশ ভাসতে দেখেন।  

সাঈফের লাশ পুকুর থেকে তুলে আনার সময় সাব্বিরের লাশও ভাসতে দেখা যায়।তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/দুপুর ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit