শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্লাক আউটের কবলে পড়তে পারে ব্রিটেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন শীতে ব্রিটেন ব্লাক আউটের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, এমন পরিস্থিতিতে জনসাধারণ যেন শীতের সময় তাদের গৃহস্থালি গ্যাস, বিদ্যুতের ব্যবহার কম করেন সেজন্য জনসচেতনতা চালুর বিষয়ে মন্ত্রীরা আলোচনা করছেন। 

দেশটির বাণিজ্য বিভাগ, জ্বালানি কোম্পানি এবং নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে এ বিষয়ে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। 

এর মধ্যে রয়েছে পরিবারগুলোর থার্মোস্ট্যাটগুলো বন্ধ করা এবং রাতের বেলা যখন গ্যাস, বিদ্যুতের চাহিদা কম থাকে তখন ডিশওয়াশার-ওয়াশিং মেশিন ব্যবহার করতে উৎসাহিত করা।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা ন্যাশনাল গ্রিডের মাধ্যমে পরিচালিত একটি সার্ভিসের ব্যবহার নিয়ে আলোচনা করেছেন যা ভোক্তাদের বিদ্যুৎ চলে গেলে একটি টেক্সট, ফোন কল বা ইমেলের মাধ্যমে সতর্ক করতে ব্যবহৃত হয়। বিদ্যুৎ ব্যবহার কমানো নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সেবাটি কীভাবে ব্যবহার করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

এনার্জি নিয়ন্ত্রক সংস্থা অফগেম বলেছে, ইউক্রেন যুদ্ধের কারণে আসন্ন শীতে গ্যাসের ঘাটতির একটি ‘উল্লেখযোগ্য ঝুঁকি’ রয়েছে। কারণ শীতের আগেই ইউরোপে গ্যাসের মজুদ উল্লেখ্যযোগ্যভাবে কমে গেছে।

এদিকে দেশটির বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ, দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির জন্য দুটি গ্যাস রপ্তানিকারক দেশ কাতার এবং নরওয়ের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করছেন। এর ফলে যুক্তরাজ্যকে এক দশকেরও বেশি সময় ধরে বিপুল পরিমাণে গ্যাস কিনতে প্রতিশ্রুতিবদ্ধ করবে। 

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/সকাল ১১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit