শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইউক্রেনে এবার নতুন রুশ যুদ্ধবিমানের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রুশ বিমানবাহিনী তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে।

পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান নিখুঁত লক্ষ্যে বিধ্বংসী হামলা চালাতে পারে। খবর স্পুটনিকের।

শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আর স্থলসেনা নয়। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেবে বিমানবাহিনী।

দেশটির সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে শামিল রুশ বাহিনীর সামগ্রিক পরিচালনার ভার দেওয়া হয়েছে বিমানবাহিনীর প্রধান সের্গেই সুরোভিকিনকে।

চলতি সপ্তাহেই ইউক্রেন যুদ্ধে রুশ বিমানবাহিনী তাদের আধুনিকতম যুদ্ধবিমান সুখোই-৩৫এস ব্যবহার শুরু করেছে।

পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান নিখুঁত লক্ষ্যে হামলা চালানোর পাশাপাশি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়য়ের দাবি।

ভলোদিমির জেলেনস্কির বাহিনীর প্রত্যাঘাতে গত এক মাসে উত্তর ইউক্রেনের খারকিভ, দক্ষিণের খেরসন এবং পূর্বে দোনবাস (দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল একত্রে এই নামে পরিচিত) বেশ কিছু এলাকা রুশ বাহিনীর হাতছাড়া হয়েছে।

আমেরিকার দেওয়া জ্যাভেলিন ক্ষেপণাস্ত্রে রুশ ট্যাঙ্ক বহরকে কার্যত তছনছ করেছে ইউক্রেন সেনা। পাশাপাশি, স্থলযুদ্ধে আমেরিকার দেওয়া আরেক ক্ষেপণাস্ত্র ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ (হিমার্স) ব্যবহারেও সাফল্য পাচ্ছে তারা।

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/সকাল ৯.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit