জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী বরুণ শীল কে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। বুধবার (৫অক্টোবর ২০২২ খ্রিঃ)পৌনে ৮টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর দিক নির্দেশনা অনুযায়ী মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৬ নং ওয়ার্ডস্হ টিএন্ডটি টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী বরুণ শীল কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বরুণ শীল মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকার মৃত মানিক শীল এর ছেলে।গ্রেপ্তারকৃত আসামী তার বিরুদ্ধে সি আর মামলা নং ১৪১৭/২০২২ (কোতোয়ালী), ধারা- ৪২০ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বরুণ শীল। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান গ্রেপ্তারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/০৬.১০.২০২২/বিকাল ৩.১৬