রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ধর্ষন মামলার আসামী আটক

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রবিউল আলম শাওন নামে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে চলতি বছরের মে মাসের ৬ তারিখ ঢাকার  হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে ফারজানা তাবাস্সুম নামে এক নারী মামলা করেছে। মামলা নং-০৯। আটক রবিউল আলম শাওন হলো নরসিংদী জেলার শেখের চর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আখাউড়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে। 

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে রবিউল আলম শাওন ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন। তার বিরুদ্ধে দেশত্যাগে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন না করে তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোরশেদ আলম। এ ব্যপারে জানতে চাইলে হাতিরঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, রবিউল আলম শাওনের বিরুদ্ধে ধর্ষন মামলা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬.১০.২০২২/বিকাল ৩.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit